• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির শীর্ষ চার নেতা

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৫১
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৫১

মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির শীর্ষ চার নেতা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় পার্টির শীর্ষ চার জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না।

মনোনয়নপত্র গ্রহণের পর নেতারা বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদও ব্যক্ত করেন তারা।

তাদের মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com