• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৪
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৪

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের পদত্যাগের একদিন পর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির গঠনতন্ত্র এবং উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে।

এর আগে আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসন থেকে সরে দাঁড়ান। তবে ভোটের মাঠে সেখানে তিনি সুবিধাজনক অবস্থায় নন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া অনিশ্চিত। এমনকি বিএনপিতে যোগ না দিলে আসনটি হারানোর সম্ভাবনা ছিল।

সেই কারণে শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। পরে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়।

রাশেদ খাঁনের পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় রাজপথের সহযোদ্ধা হিসেবে আন্দোলন ও রাজনীতি করেছি। এই পথচলায় যদি আমার আচরণ বা বক্তব্যে কারও কষ্ট হয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তিগত কারণে আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। আপনার ও দলের জন্য শুভকামনা রইল।”

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ফেসবুকে লিখেন, “নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ থেকে এবং সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীকে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com