• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুপার টেকনোলজি দিয়ে ছাত্রদল কে দমানো যাবে না,ইনশাআল্লাহ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১:৪৫
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১:৪৫

960002 7

সুপার টেকনোলজি দিয়ে ছাত্রদল কে দমানো যাবে না,ইনশাআল্লাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি এডিট ভিডিও তার নিজ পেজে স্ট্যাটাস দিয়ে অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

মঙ্গলবার (২২ আগস্ট)কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তার এডিট করা ভিডিও নিয়ে ফেসবূকে একটি স্টাটাস দেন।

তিনি স্ট্যাটাসে লিখেন,আমি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
দীর্ঘ ১৮বছর বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ কে হৃদয়ে ধারণ করে,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি চর্চার মাধ্যমে আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছি গত ১৭ই এপ্রিল ২০২২ সালে।
২০১৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে আমি যখন সভাপতি প্রার্থী হয়েছিলাম,তখন সকল মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশী ভাষাভাষী মানুষেরা জানতে পারেন একজন আওয়ামী পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছে।
ঐ সময়ে ছাত্র রাজনীতির সবচেয়ে আলোচিত-সমালোচিত বিষয় ছিল এটি,যে আওয়ামী পরিবারের সন্তান ছাত্রলীগ না করে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে এবং কাউন্সিলে সভাপতি প্রার্থী হয়েছেন।
তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি দেশের সকল নাগরিক, সকল পরিবারের সন্তানেরা করতে পারেন। একজন বাংলাদেশী নাগরিক জাতীয়তাবাদী আদর্শ কে ভালোবেসে জাতীয়তাবাদী আদর্শের ছাত্র সংগঠন করে,এই বিষয়টি দেশের সকল নাগরিকের সাধুবাদ জানানো উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রাবণের আদর্শের চর্চা এবং জাতীয়তাবাদী আদর্শের চর্চায় তার অবদান কে স্বীকৃতি দিয়ে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ দেশের সকল নাগরিকের জন্য সমান রাজনৈতিক সুযোগের নিশ্চয়তা দিতে পারে।
তখন ঐ কাউন্সিলে পারিবারিক রাজনৈতিক পরিচয় কে বিরোধী পক্ষ যোগ্য প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় কাজে লাগিয়ে কাউন্সিলর দের কে বিভ্রান্ত করে মাত্র আট ভোটে পরাজিত হতে বাধ্য করেন এবং আমি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম।
পরবর্তীতে আমি আমার পরিশ্রম, সততা, সংগঠনের জন্য ত্যাগ এবং আমার জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্যের কারণে ১৭ই এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই।
তারপর থেকেই বিরোধী ছাত্রসংগঠনের টার্গেটে পরিণত হই।
নিজেদের সংগঠনের সম্মান ধরে না রাখতে পেরে এখন বিরোধী ছাত্র সংগঠন, দেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শত ষড়যন্ত্র করেও যখন আমাকে রাজনৈতিক ভাবে কোনঠাসা করতে পারেনি ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের চর্চা হতে সরাতে পারবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সততা,সুনাম, মর্যাদা অক্ষুন্ন রেখেই সামনে এগিয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে,দেশের সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করবে,ইনশাআল্লাহ।

96 1

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com