• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

মনোনয়ন না পেয়ে ফেসবুকে যে বার্তা দিলেন ব্যারিস্টার সালাম

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৩
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৩

96663985 3

মনোনয়ন না পেয়ে ফেসবুকে যে বার্তা দিলেন ব্যারিস্টার সালাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন। এয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম। মনোনয়ন না পেলেও ইতোমধ্যে তিনি এই আসনে বিএনপিসহ ভোটারদের বিপুল সমর্থন পেয়েছেন। দূর প্রবাসে বসেও আওয়ামীলীগের দমন নিপীড়নে অসহায় নেতাকর্মীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি সার্বিক সহযোগীতা করতেন।

বিএনপি এবার সিলেট-৩ আসনে মনোনয়ন দিয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে।

রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন। এতে তিনি উল্লেখ করেন, আমি আপনাদের ব্যারিস্টার এম এ সালাম। আপনারা দেশে এবং প্রবাসে থেকে যেভাবে আমাকে সমর্থন, সহযোগিতা, অকৃত্রিম ভালোবাসা, ত্যাগ তিতিক্ষা ও বিরামহীন পরিশ্রম দিয়ে সিলেট ৩ আসনের জনতার নেতা হিসাবে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। একজন অনুগত রাজনৈতিক কর্মী হিসাবে সময় ও পরিস্থিতিকে মূল্যায়ন করে সামনে অগ্রসর হতে হয় কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য।

সে কারণে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থা ও ভরসার স্থান করে নিয়েছেন তিনি। ৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন তিনি। তারপর শুরু করেন একের পর এক কার্যক্রম। দলীয় নেতাকর্মীদের সাথে তার এ কার্যক্রম ব্যাপক সাড়া পড়ে। জনবান্ধব কর্মসূচিতে বিএনপি প্রতি মানুষের সমর্থন তৃণমূলে আরও সুদৃড় হয়। সেকারণে বিএনপি ও সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে তাকে নিয়ে। তারা মনে করছেন, দলের হাইকমান্ড যদি তাকে নির্বাচনের জন্য মনোনয়ন প্রদান করেন, তাহলে এ আসনে ধানের শীষের জয় গাঁথা ঠেকানো অসম্ভব।

আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত দেশ, দল এবং জিয়া পরিবারকে প্রাধান্য দিয়ে ধানের শীষ প্রতীককে সিলেট তিন আসনসহ দেশের সকল আসনে বিজয়ী করার কথা উল্লেখ করে তিনি লিখেন, বিএনপিকে সরকারে অধিষ্ঠিত করা। এজন্য দলীয় সকল আদেশ, নির্দেশ ও আনুগত্যকে সমুন্নত রেখে ধানের শীষের জন‍্য কাজ করা এবং দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। আমি ব্যারিস্টার এম এ সালাম আপনাদের পাশে ছিলাম, আছি এবং আমৃত্যু আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com