• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজশাহীর ছয় আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৯
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৯

9666329 1

রাজশাহীর ছয় আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দিনভর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ছবি: খবরের কাগজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দিনভর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বিপরীতে মোট ৫৬টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে শেষ দিনে সব মিলিয়ে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ছয়টি আসনের মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন দাখিল করেন।

মনোনয়নপত্র জমা শেষে বিকেলে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আসন্ন নির্বাচনে সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে। তিনি বলেন, বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি দল। তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং গত ১৭ বছরে তিনি দলকে সুসংগঠিত করেছেন।

মিনু আরও বলেন, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সবগুলোতে বিএনপি জয়ী হয়েছিল। এবারও রাজশাহী বিভাগসহ সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে এবং প্রশাসন সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও এখনো সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানানো হলেও কিছু ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com