• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের ফারুক হাসানের মনোনয়ন দাখিল

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:৪৩
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:৪৩

ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের ফারুক হাসানের মনোনয়ন দাখিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ট্রাক মার্কার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের পর ফারুক হাসান বলেন, বিগত সময়ে ঠাকুরগাঁও-২ আসন অনেক অবহেলার শিকার হয়েছে এবং উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার সময় পরিবর্তনের, এবার সময় উন্নয়নের। এই এলাকার মানুষ তরুণ নেতৃত্ব চায়, যার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব হবে। ইনশাআল্লাহ আমি আশাবাদী, বিপুল ভোটে বিজয় লাভ করব।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সোবহান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল, বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল বারেক।

সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোহাগ, যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুমন সরকার, সেক্রেটারি সাইদ খান, সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন প্রমুখ।