• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:৫৫
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:৫৫

9666582 1

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
১০ ভরি স্বর্ণসহ সম্পদের হিসাব জানা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। নির্বাচনী হলফনামায় নিজেই এসব তথ্য দেন ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্রও জমা দিয়েছেন তিনি। হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন— চিকিৎসা।

তার সম্পদের আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে তার হাতে রয়েছে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। ১০ ভরি স্বর্ণের পাশাপাশি ১১ দশমিক ৭৭ শতক জমির ওপরে তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামাও জমা দেন জামায়াতের এ শীর্ষ নেতা।

ডা. শফিকুর রহমান তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে ২১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার কাছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার সম্পদ আছে। কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়— এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহনসহ দুই লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com