• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেএনডিপির গভীর শোক ও সমবেদনা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮

9666662

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেএনডিপির গভীর শোক ও সমবেদনা

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দেশনত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি–এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
“জাতি আজ তাদের শ্রেষ্ঠ অভিভাবককে হারালো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের অবিচল সাহসী কণ্ঠস্বর। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হবার নয়।”
তাঁরা আরও বলেন,
“বাংলাদেশ যখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক দিবসে সংহতি ও দোয়ার আহ্বান
এনডিপির পক্ষ থেকে বিএনপি ঘোষিত ৭ দিনের শোক দিবসের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন,
“আসুন, আমরা সবাই মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে স্থান দান করেন।”
জাতির ইতিহাসে অমলিন নাম
বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আপসহীন রাজনৈতিক অবস্থানের জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তার প্রয়াণে আজ শোকাচ্ছন্ন বাংলাদেশ।
নীরব হয়ে গেছে রাজপথ, ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
কিন্তু তাঁর সংগ্রাম, আদর্শ ও সাহসী নেতৃত্ব প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com