• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৯:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৯:১৯

96665986

খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মেলবোর্ন গ্র্যান্ড মসজিদে গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ৩১ ডিসেম্বর বুধবার বিএনপি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মেলবোর্ন গ্র্যান্ড মসজিদে মাগরিবের পর গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভিক্টোরিয়া বিএনপির আহ্বায়ক আরিফ খাঁনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে গায়েবানা জানাজা ও দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. শরীফ মাহমুদ। অনুষ্ঠানে মেলবোর্নসহ ভিক্টোরিয়া প্রদেশের বাংলাদেশি কমিউনিটির অনেকে অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া বিএনপির উপদেষ্টা খন্দকার হক মিলন ও আবদুল জলিল, সদস্যসচিব আশিক মালিক বিপুল, যুগ্ম আহ্বায়ক মো. ওমর শরীফ শিহান, তেলাল খান পল, মো. ওমর ফারুক, দেওয়ান মামুন, সদস্য মো. বদিউজ্জামান শিপন, মো. সফিকুল ইসলাম সুমন ও কামাল হোসেন। এছাড়া ভিক্টোরিয়া বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল রব, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এলান এবং সদস্য খাইরুল সাদমান অঙ্কন উপস্থিত ছিলেন।

তেলাল খান পলের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন। দোয়া মাহফিলে মরহুমাকে জান্নাত নসিব করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com