প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সিলেটে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরীর বাসায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সহ-সভাপতি আসমা আলম, জাহানারা ইয়াসমিন, রীনা আক্তার, সায়মা বেগম, তানিয়া রহমান, ফরিদা ইয়াসমিন, শারমিন আক্তার, আমাতা মাসুমা, সামসুন্নাহার সুমা, নূপুর সিদ্দিকা, কাজী আমাল রীতা, মনোয়ারা বেগম, নাজমা বেগম, সামসুন্নেছা খানম, হাওয়া বেগম প্রমুখ।
উপস্থিত সবাই মহান আল্লাহর নিকট মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসীব করার জন্য দোয়া করেন।












