• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর ওপর আস্থা রাখবে: তাহের

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:৫৫
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:৫৫

96592 1

আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর ওপর আস্থা রাখবে: তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর ওপর আস্থা রাখবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পৌরসভার নির্বাচনি পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com