• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাচোলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১০:১৭
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১০:১৭

9600036 6

নাচোলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ভোলায় দলীয় কর্মী আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবনের ভাড়া সহ সকল দ্রব্যেমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নাচোল ডাকবাংলো চত্বরে নাচোল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, হারুনুর রশিদ সংসদ সদস্য, ৪৫ চাঁপাইনবাবগঞ্জ -৩ যুগ্ম মহাসচিব বিএনপি নির্বাহী কমিটিি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সংসদ সদস্য, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ- ২ শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক বিএনপি নির্বাহী কমিটির আলহাজ্ব আমিনুল ইসলাম ।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান তৌসিকুল ইসলাম তোসি, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুর কামাল, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

প্রধান অতিথি গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া সহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে সরকারের প্রতি নিন্দা জ্ঞাপন করেন বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com