• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ময়মনসিংহে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আইডিইবি’র দোয়া মাহফিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৮:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৮:১৬

 

আনিসুর রহমান ফারুক :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর টাউন হল এলাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) ময়মনসিংহ জেলা শাখার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলার মাটি ও আপসহীন গণতন্ত্রের নেত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।” তিনি আরও যোগ করেন, “গণমানুষের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি উত্থাপন করেছেন, যা দেশের কল্যাণে একটি বাস্তবসম্মত উদ্যোগ।”

দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং বিশ্বের নির্যাতিত ও মজলুম নেত্রী। দেশ ও দলের জন্য তার ত্যাগ অতুলনীয়।”

আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এমদাদুল হক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ডিপ্লোমা প্রকৌশলীদের প্রথম পেশাগত স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ডিপ্লোমা শিক্ষাকে চার বছর মেয়াদি ও আধুনিকায়ন করে মানোন্নয়ন করেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রফেসর ড. শাহজাহান মিয়া, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. খাইরুল হাসান বাদল, প্রকৌশলী আব্দুল আওয়াল, কৃষিবিদ হেলাল উদ্দিন ও ড. মোহাম্মদ আলী সিদ্দিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম