• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে: জাপা মহাসচিব

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৮:০৪
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৮:০৪

9666669

ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে: জাপা মহাসচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এ মন্তব্য করেন।

জাপা মহাসচিব বলেন, “এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। রাজনৈতিক মতপার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু হয়।”

তিনি আরও বলেন, “ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। কমিশনের এ নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই। যেখানেই মব সেখানেই প্রতিরোধ, এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই ১৭ লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে।”

লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে কাজ করতে হবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী।

এদিকে, আজ সকাল থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। সারাদিনে জাতীয় পার্টির ১২টি আপিলের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com