• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১১:২৭
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১১:২৭

96665852

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর আরামবাগ ঈদগাহ মাঠে জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাইনালে গোল্ডেন ফিউচার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রূপনগর বয়েজ ক্লাব।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া সংগঠক মইনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com