• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:২৬
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:২৬

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এ শোকসভা শুরু হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এ শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া, অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।

বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল এক দিনের সাধারণ ছুটিও।