• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৪:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৪:৩০

IMG 2755

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে পর্যবেক্ষক ও প্রশিক্ষণ উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন অ্যাড. হুমায়রা নূর এবং সেক্রেটারি করা হয়েছে আরিফুর রহমান তুহিনকে।

বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে এ উপ-কমিটি গঠন করা হয়েছে।

হুমায়রা নূর দলটির যুগ্ম সদস্য সচিব এবং আরিফুর রহমান তুহিন যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- নাভিদ নওরোজ শাহ, অ্যাড. মনজিলা ঝুমা, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ইয়াহিয়া জিসান, জাওয়াদুল করিম, ইঞ্জি. মো. রাইসুল ইসলাম, মো. আসিফ উদ্দিন সম্রাট, সাদেক মির্জা, শারমিন আকতার বিনা, কাজী মো. জায়েদ, মো. মোসলেহ উদ্দিন খান, আছিয়া আকতার রেমিজা এবং তানজিদ রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com