• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:৫৯
আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:৫৯

96665875

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।

পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে তৈরি করা হয়েছে এ প্ল্যাটফর্মে।

দলের অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল হবে। তিনি ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন। বাকি নামগুলো পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com