• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সম্মান জানাতে জনসমুদ্রে পরিণত হবে সিলেট

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:০৪
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:০৪

9659856 2

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সম্মান জানাতে জনসমুদ্রে পরিণত হবে সিলেট

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের জন্য মেধাবী-জ্ঞানী একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। যারা হবে সুস্থ্যধারার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানি। তারাই হবে নতুন বাংলাদেশের কর্ণধার। আমাদের নৈতিক দায়িত্ব হলো সুন্দর পরিবেশ তৈরী করে দিয়ে যাওয়া। যাতে করে তারা সকল বাধা, বিপত্তি অতিক্রম করে নিশ্চিন্তে-নিরাপদে সুস্থভাবে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ-দেশের কল্যাণে কাজ করতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কুপারবাজারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিন ব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, নতুন প্রজন্মকে মেধাশূণ্য করতে নানা চক্রান্ত চলছে। যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে না পারে। বিশেষ করে মাদকের ভয়ালগ্রাস থেকে তরুন-যুব সমাজকে রক্ষা করতে কার্যকরি পদক্ষেপ নিতে হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর নিয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে তাদের সুযোগ্য উত্তরসূরী আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সিলেট থেকেই আগামী ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যা সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের। আর তাই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সম্মান জানাতে জনসমুদ্রে পরিণত হবে সিলেট।’

দোয়া মাহফিল অনুষ্টানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আবায়ক মাহবুব আহমদ, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, আজাদ, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, ১নং রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ সাহাব উদ্দিন সিহাব, বৃহত্তর রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউনুস আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক কামাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, আব্দুস শুকুর, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com