• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের ভাতার ব্যবস্থা করা হবে’

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৪:৪৫
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৪:৪৫

966665896

বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের ভাতার ব্যবস্থা করা হবে’

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, আমিও বাবার মতো আলেম-ওলামা ও মাদ্রাসা-মসজিদের উন্নয়নে কাজ করতে চাই। বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় গণঅধিকার পরিষদের আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় অসংখ্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে এবং এখানকার আলেম-ওলামারা সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের সম্মান ও জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com