সুনামগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
-১ আসনে (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ। তবে আসনটি ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছে জামায়াত। এতে ক্ষুব্ধ হন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জেলা শহরে দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদকে তালাবদ্ধ করে রাখেন দলটির কর্মী-সমর্থকরা।
তোফায়েল আহমদের কর্মী-সমর্থকরা জানান, ‘এই আসনের জামায়েতের কর্মীরা কেবল নয়, সাধারণ ভোটারও তোফায়েল খানকেই প্রার্থী চান। জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী দেওয়া হয়েছে, তাকে চেনেন না কেউ।’
বিকেল পাঁচটায় জেলা জামায়েতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ্ বলেন, ‘জেলা জামায়েতের আমির তোফায়েল আহমদকে নিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য রওনা হওয়ার সময় সাধারণ কর্মী-সমর্থকরা ঘিরে রাখেন, তারা দরজায় বাইরে থেকে তালা দিয়ে রাখেন। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তার মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।’
১০ দলীয় জোট এ আসনে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুজাম্মিল হক তালুকদারকে প্রার্থী ঘোষণা করেছে। তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামে।
মুজাম্মিল হক তালুকদার জানান, তিনি নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা। সিলেট মহানগরের আমির, সুনামগঞ্জ জেলাও আহ্বায়ক। তাকে এই আসনে জোটের প্রার্থী করা হয়েছে। জামায়েতের জেলা আমির কীভাবে মনোনয়ন প্রত্যাহার করবেন, এটি তিনি ও তার কেন্দ্রীয় নেতারা বুঝবেন।’












