• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো সিলেট উচ্ছ্বসিত: অ্যাড. এমরান চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪০
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪০

963236

তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো সিলেট উচ্ছ্বসিত: অ্যাড. এমরান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সিলেট আসছেন। তাঁর আগমন উপলক্ষ্যে পুরো সিলেট বিভাগের মানুষ উচ্ছ্বসিত। দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে ঈদের আমেজ। তারেক রহমানের এ আগমন দলের নেতাকর্মীদের মাঝে আলাদা স্পিরিট তৈরি করবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৬ আসনসহ পুরো বিভাগের ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন।

রবি ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার রাত ১০টায় বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ অদুদ রুকনের বাড়িতে এম এ সামাদ তাপাদর বাবেল, মোহাম্মদ সাহেরুল ইসলাম তাপাদার টিপু ও তৌহিদুর রহমান সেলিমের উদ্যোগ এবং সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপি নেতা আতাই মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসান আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা-এর সদস্য তাজুল ইসলাম তাফাদার, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান।

এর আগে রাত ৮টার সময় বিয়ানীবাজার পৌর ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটে আগমন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় মোরাদগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সিলেট জেলা স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সিলেট জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক রানু আহমদ, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হুমায়ুন কবির আকিল, সিলেট জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল।

এছাড়া রবিবার রাতে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর কিছমত মাইজভাগ এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আনার সভাপতিত্বে ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মামুনুর রশীদ মামুমে পরিচালনায় সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুনের বাড়িতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডড. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সহ-মানবাধিকার বিষয় সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com