• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে ভোট যুদ্ধে টিকে রইলেন যারা

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪৭
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪৭

966665418

সিলেটে ভোট যুদ্ধে টিকে রইলেন যারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটে শেষ পর্যন্ত ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন ১১ প্রার্থী। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তারা। এখন সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে টিকে রইলেন ৩২ প্রার্থী।

মনোনয়ন প্রত্যাহারের পর সিলেট-১ আসনে ভোটযুদ্ধে রয়েছেন ৮ প্রার্থী। তারা হলেন- বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।

সিলেট-২ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন- বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন ও গণফোরামের মো. মুজিবুল হক।

সিলেট-৩ আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন- বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর ও ব্যরিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

সিলেট-৪ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন তারা হলেন- বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।

সিলেট-৫ আসনে ভোটযুদ্ধে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ ও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।

সিলেট-৬ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com