• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এবার কাঁদলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ২:১৬
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ২:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

কর্মী-সমর্থকরা বরণ করে নেওয়ার পর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামের উঠান বৈঠকে বক্তব্যে কান্না করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আপনারা যেভাবে বরণ করেছেন, আমি শক্ত মনের মানুষ। কিন্তু আজকে আমার চোখ পানি আসছে। আমার মনে হচ্ছে আমার বাবা এবং দাদা-দাদির দোয়া আছে বলেই এ সম্মান পাচ্ছি। কিন্তু এতো ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই।

তিনি বলেন, আমার সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা, যে আস্থা ও বিশ্বাস রেখেছেন—আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার তৌফিক দেন।

রুমিন ফারহানা বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

তার বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উঠান বৈঠকটি ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশার এক হৃদয়স্পর্শী দৃশ্যে রূপ নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম