• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একযুগ আগে সিলেটে খালেদা জিয়ার যে ভবিষ্যদ্বাণী সত্য হলো

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৪:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৪:৩১

966659852 7

একযুগ আগে সিলেটে খালেদা জিয়ার যে ভবিষ্যদ্বাণী সত্য হলো

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে দাঁড়িয়ে ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃপ্তকণ্ঠে বলেছিলেন, ‘তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন।’

দীর্ঘ একযুগ পর আজ (২২ জানুয়ারি) সেই ভবিষ্যদ্বাণী সত্য হলো, ছেলে ফিরলেন বীরের বেশেই। যদিও ছেলের রাজসিক প্রত্যাবর্তন দেখে যেতে পারেননি মমতাময়ী মা।

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন আর নানা চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করতেন। সেখান থেকেই আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন তারেক রহমান। তার জনসভা ঘিরে লোকে লোকারণ্য ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠসহ সিলেট নগরী।

আরও পড়ুন
‘জোবাইদা যেমন আপনাদের ঘরের মেয়ে তেমনি আমিও আপনাদের সন্তান’
‘জোবাইদা যেমন আপনাদের ঘরের মেয়ে তেমনি আমিও আপনাদের সন্তান’
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটায় আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সবশেষ ২০০৫ সালে তিনি সিলেটে এসেছিলেন। দীর্ঘ প্রায় দুই যুগ পর ফিরেই তিনি ছুটে যান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে। জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও।

এরপর তিনি ছুটে যান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে।

রাজনীতির ঊর্ধ্বে আজ আলিয়া মাদ্রাসা মাঠে ভাসছে এক বিষাদমাখা স্মৃতি—মায়ের সেই দৃপ্ত ঘোষণা আর ছেলের এই রাজসিক প্রত্যাবর্তন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com