• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুর সদরে হরিণ প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১১:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১১:৪৩

9658452 1

রংপুর সদরে হরিণ প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর-৩ (সদর-সিটি আংশিক) আসনে হরিণ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে এ প্রতীক গ্রহণ করে তিনি নির্বাচনি প্রচারণার মাঠে বৃহস্পতিবার থেকে শুরু করেছেন।

আনোয়ারা ইসলাম রানী রংপুর-৩ আসন থেকে সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস।

এর আগে আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

এ বিষয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে তিনি খুবই খুশি এবং আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাদের প্রতিনিধি। তারা স্বাধীনতার ৫৪ বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছেন। এই নিরীহতার প্রতীক হলো হরিণ। আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই। তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। তাদের মর্যাদা আদায় করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে। তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com