• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ দলীয় জোটের গণ-জোয়ার দেখে একটি দল ভয় পেয়েছে: নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০৪
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০৪

96584 3

১০ দলীয় জোটের গণ-জোয়ার দেখে একটি দল ভয় পেয়েছে: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণ-জোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণার গণমিছিলপূব সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমি-দস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা ১১ আসনে কোনও চাঁদাবাজ, ভূমিদস্যুর স্থান হবে না। আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এত এত মানুষ জীবন দিয়েছেন।

তিনি বলেন, যারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবো। বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরবো। আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটবো না।

নাহিদ বলেন, ঢাকা-১১ আসন নানা সমস্যায় জর্জরিত। এই এলাকার ট্রাফিক সমস্যা, চাঁদাবাজ ও ভূমিদস্যু রয়েছে। আমরা সরকার গঠন করে এগুলো মুক্ত করবো।

সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে হ্যাঁ তে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পরে রামপুরা অভিমুখে গণমিছিল শুরু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com