• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১০:১৮
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১০:১৮

9652220 1

২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “গণভোটের প্রচারণা কার্যক্রম এবং ‘হ্যাঁ’কে জয়যুক্ত করার জন্য এনসিপি সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে। এছাড়া নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে কাজ করবে। আমরা আশা করব, দেশবাসী আমাদের এই কার্যক্রমকে সমর্থন করবেন এবং মাঠ পর্যায়ে সহায়তা করবেন।”

তিনি আরও বলেন, “আজ আমরা গণভোটের জন্য প্রার্থী ঘোষণা করলাম। দেশের ২৭০টি আসনের মধ্যে যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই, সেই এলাকায় আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে চাই। লক্ষ্য হলো প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি অলিগলি পর্যন্ত গণভোটের বার্তা পৌঁছানো। আমরা লক্ষ্য করেছি যে, কিছু অসাধু মহল গুজব ছড়াচ্ছে, যেমন গণভোটে ‘বিসমিল্লাহ’ থাকবে না। সেসব বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ২৭০টি আসনে প্রার্থী মনোনয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ ২৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করলাম এবং এর সঙ্গে সঙ্গে মাঠে প্রচারণা কার্যক্রম শুরু হবে।”

এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আগামীকাল বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এনসিপির নির্বাচনী থিম সং ও গণভোটের থিম সং প্রকাশ করা হবে। তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান, যারা সক্ষম তারা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি দেখবেন। থিম সং প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি, কৃষক, শ্রমিক, ছাত্রসহ সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নির্বাচনী কমিটির সদস্য এবং অন্যান্য নেতা-নেত্রীরা। এই প্রার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে গণভোটের সচেতনতা কার্যক্রম কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com