• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:২১
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:২১

96665985 5

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং মাদকসহ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে আরামবাগ বালুরমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো প্রতিশ্রুতি দিব না। প্রার্থীরা নির্বাচন এলেই নানারকম প্রতিশ্রুতি দেন। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করব। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল।

আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনি মসজিদ এলাকায় গণসংযোগ করেন। রাতে তিনি ঢাবি জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ এবং রমনা কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com