• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট চুরি ঠেকাতে ভোটারদের কেন্দ্র পাহারার আহ্বান রুমিন ফারহানার

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:১৫
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:১৫

9600025 4

ভোট চুরি ঠেকাতে ভোটারদের কেন্দ্র পাহারার আহ্বান রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ঠেকাতে প্রত্যেক ভোটারকে যার যার কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।

পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন রুমিন ফারহানা। নির্বাচনে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুমিন ফারহানা বলেন, বহু বছর পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। এই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। আমার অনুরোধ থাকবে আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। কেউ যেন ভোট চুরি করতে না পারে।

কেন্দ্র পাহারা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com