বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
ভরা বিয়ের মৌসুমে একের পর এক তারকার গাঁটছড়া বাঁধার খবরে সরগরম বিনোদুনিয়া। কোথাও নিশ্চিত বিয়ে, কোথাও আবার জোরালো গুঞ্জন। সেই তালিকাতেই উঠে এসেছে দক্ষিণী সুপারস্টার ধানুশ ও ম্রুণাল ঠাকুর এর নাম।
সাম্প্রতিক সময়ে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই ভাইরাল হয়ে যায় একটি ছবি।
আর তাতেই নতুন করে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে কি সত্যিই চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন এই তারকা জুটি?
ভাইরাল হওয়া ছবিতে বর ও কনের সাজে দেখা যাচ্ছে ধানুশ ও ম্রুণালকে। দক্ষিণী ঐতিহ্য মেনে সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাকে সেজেছেন ধানুশ।অন্যদিকে, কাঞ্জিভরম শাড়ি ও ভারী গয়নায় সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় কনের সাজে ধরা দিয়েছেন ম্রুণাল।
ছবিতে আরও দেখা যাচ্ছে, দক্ষিণী বিনোদুনিয়ার একাধিক পরিচিত মুখ বিয়ের আসরে উপস্থিত রয়েছেন। এরমধ্যে রয়েছেন থালাপতি বিজয়, দুলকার সালমান, কাজল, তৃষা কৃষ্ণানকে।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা ছিল, “গত ২২ জানুয়ারি চার হাত এক হল ম্রুণাল-ধানুশের। চেন্নাইয়ে বসেছিল তাঁদের বিয়ের আসর।
আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হল এই বিয়ে।”

দীর্ঘদিন ধরেই ধানুশ ও ম্রুণালকে ঘিরে বিয়ের গুঞ্জন চলায় প্রথমে অনেকেই এই ছবিকে সত্যি বলেই ধরে নিয়েছিলেন। তবে কিছু সময় পরই পরিষ্কার হয় আসল সত্য।
জানা যায়, ভাইরাল হওয়া এই ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–এর সাহায্যে তৈরি, যার সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই।
উল্লেখ্য, এর আগেও শোনা গিয়েছিল— মধুমাসেই নাকি চার হাত এক করতে চলেছেন ধানুশ ও ম্রুণাল।
এমনকী, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে–তেই তাঁদের বিয়ে হতে পারে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই জল্পনায় শুরু থেকেই জল ঢেলেছেন দু’জনেই।
বিয়ের গুঞ্জনের মাঝেই ম্রুণাল ঠাকুর এক পোস্টে লেখেন, “স্থির, উজ্জ্বল ও অটল।” এই ইঙ্গিতপূর্ণ বার্তার মাধ্যমেই তিনি বুঝিয়ে দেন— এই সব খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
অন্যদিকে, সর্বভারতীয় সংবাদমাধ্যমে ধানুশ নিজেও বিয়ের খবর উড়িয়ে দিয়ে স্পষ্ট জানান, “এটা একেবারেই ভুয়া খবর। এর কোনও সত্যতা নেই।”
সব মিলিয়ে, ভাইরাল ছবি ও বিয়ের গুঞ্জন— সবটাই আপাতত গুজবেই সীমাবদ্ধ। বাস্তবে ধানুশ ও ম্রুণাল দু’জনেই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত, বিয়ের কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেননি।












