• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে হাদির ভাইয়ের জিডি

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:০৫
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:০৫

965952 1

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে হাদির ভাইয়ের জিডি

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঘাতকের গুলিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির মেঝো ভাই ওমর বিন হাদি। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানায় এ জিডি করা হয়।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, ওসমান হাদি নিহত হওয়ার পর থেকে তিনি এবং শহীদ হাদির সন্তানকে হত্যা করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এখনো হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি চক্র গ্রেপ্তার না হওয়ায় যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ওমর বিন হাদিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি ও শহীদ হাদির সন্তান মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জিডিতে তুলে ধরা হয়।

এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com