• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা মানুষের কথা বলার অধিকার দিতে চাই: বিএনপি মহাসচিব

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৫:৫০
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৫:৫০

96002 11

আমরা মানুষের কথা বলার অধিকার দিতে চাই: বিএনপি মহাসচিব

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে মানুষের কথা বলার অধিকার দিতে চাই। বিএনপির কাছে আপনারা নিরাপদে থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানতের খেয়ানত করবো না। আমরা মানুষের কল্যাণ করতে চাই। এই দেশে উদারপন্থি গণতন্ত্র চাই। শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা ছিল না। কিছু বললেই ধরে নিয়ে যেত তারা।’

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুণাগাঁও এলাকায় নির্বাচনি গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমরা কোনোদিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাই না, আমরা রাজনীতি করে আমাদের সম্পদ বানাইনি। আমরা বাপ-দাদার দেওয়া জমিজমা বিক্রি করে রাজনীতি করি।’

তিনি বলেন, ‘আমাদের পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। যা একটি পরিবারের আর্থসামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড; যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ পেয়ে আরও সামনে এগিয়ে যাবেন। বিএনপি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করবে। আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছি।’

বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ করলেও অনেক প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করতে আমরা সহযোগিতা করেছি। অতীতে আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ নানা কাজ করেছি। ঠাকুরগাঁওয়ে সর্বপ্রথম বরেন্দ্র প্রকল্পটি আমরা নিয়ে এসেছি। ভুট্টার আবাদ, মুরগি চাষের ফার্ম আমরা নিয়ে এসেছি। বিএনপি একটি পরীক্ষিত দল। আমাদের নতুন করে চেনার কিছু নেই।

‘এখন আমার বয়স হয়েছে। এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ।’

স্থানীয় বিএনপি নেতা মফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com