• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুর বিভাগনারীর অংশগ্রহণ বাড়লেও আশানুরূপ নয়

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১১:১৮
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১১:১৮

966352

রংপুর বিভাগনারীর অংশগ্রহণ বাড়লেও আশানুরূপ নয়

মোট আসন ৩৩টি
নারী প্রার্থী ৭ জন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে রংপুর বিভাগে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে, মনোনয়নপত্র দাখিল ও প্রতিদ্বন্দ্বিতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণে অগ্রগতি হয়। সেই ধারা বজায় রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ নির্বাচনেও।

সবশেষ চারটি জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, একাদশ নির্বাচন পর্যন্ত নারীরা সংখ্যাগতভাবে পিছিয়ে।

তবে এর পরের নির্বাচনে অংশগ্রহণের ধারা ঊর্ধ্বমুখী।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে নারীর অংশগ্রহণ ছিল খুবই কম। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভোট বর্জনের কারণে অধিকাংশ আসনে একক নির্বাচন হয় এবং নির্বাচনে অংশ নিয়ে শুধু গাইবান্ধা-২ থেকে মাহাবুব আরা গিনি আর রংপুর-৬ আসনে বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুরের ৩৩টি আসনের মধ্যে নারী প্রার্থী ছিলেন তিনজন।

তাঁরা হলেন রংপুর-৩ আসন থেকে রিটা রহমান, রংপুর-৬ আসন থেকে শিরিন শারমিন চৌধুরী এবং গাইবান্ধা-২ থেকে মাহাবুব আরা গিনি।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়। বিভাগের ৩৩টি আসনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৩ জন নারী। যাচাই-বাছাই, প্রত্যাহারসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ভোটে ছিলেন ১৫ জন।

এর মধ্যে নির্বাচনে জয়ী হয়েছিলেন রংপুর-৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী , গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি এবং গাইবান্ধা-১ আসনে আব্দুল্লাহ নাহিদ নিগার।
ওই নির্বাচনে অংশ নেন-রংপুর-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, গাইবান্ধা-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার, এনএনপির মর্জিনা খান, গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাছুমা আক্তার, দিনাজপুর-৩ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র পারুল সরকার লিনা, দিনাজপুর-৪ আসনে এনপিপির আজিজা সুলতানা, ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, বাংলাদেশ কংগ্রেসের রিম্পা আকতার এবং ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি।

বিভাগে মোট নারী প্রার্থী সাতজন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৯ জন নারী। এঁরা হলেন ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, ঠাকুওগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি, দিনাজপুর-৩ আসনে মুসলিম লীগের লায়না তুল রীমা, রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, রংপুর-৪ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রগতি বর্মণ তমা, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির শেফালি বেগম, গাইবান্ধা-১ আসেন স্বতন্ত্র প্রার্থী ছালমা আক্তার ও গাইবান্ধা-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)-এর রাহেলা খাতুন। এর মধ্যে তিনজনের স্থগিত রাখা হয়।

পরে একজন প্রার্থিতা ফিরে পেলেও বাতিল হয় দুইজনের প্রার্থিতা। বাদ পড়েন রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান ও রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী।
দ্বাদশ এবং ত্রয়োদশ এই দুই নির্বাচনে ৩৩টি আসনেই উল্লেখযোগ্য নারী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নারীদের আগ্রহ বাড়ার ইঙ্গিত মিলছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, রংপুরে যেসব নারী প্রার্থী নির্বাচনে অংশ নেন, তাঁদের একটি বড় অংশ স্বতন্ত্র বা ছোট রাজনৈতিক দলের প্রতিনিধি। বড় রাজনৈতিক দলগুলোতে নারীদের মনোনয়ন দেওয়া হয় মূলত ‘প্রতীকী আসনে’ বা এমন এলাকায়, যেখানে দলের জয়ের সম্ভাবনা তুলনামূলক কম। ফলে নারী প্রার্থীর সংখ্যা বাড়লেও নির্বাচিত হওয়ার হার এক শতাংশেরও কম।

একাধিক নারী প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় মনোনয়ন পেতে গিয়ে তাঁদের সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক সক্ষমতা ও সাংগঠনিক প্রভাব। একইসঙ্গে মাঠে কাজ, জনপ্রিয়তা সব থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হয় অন্যভাবে। সেখানে নারীর কণ্ঠ খুব কমই শোনা যায়।

রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী প্রার্থী বলেন, এখন নারীরা আর শুধু নামকাওয়াস্তে রাজনীতিতে আসছেন না। আমরা মাঠে কাজ করছি, ভোট চাইছি। নারীদের জন্য সমান সুযোগ নেই এটাই বড় বাধা। এর পরও আমরা কাজ করছি সাধারণ মানুষের অধিকারের জন্য।

নারী অধিকারকর্মী বিলকিস বেগমের মতে, নারীরা জাতীয় নির্বাচন পর্যন্ত এগিয়ে আসছেন। এর মূল কারণ হলো শিক্ষা বিস্তার, স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। একইসঙ্গে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা থাকলেও সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে দলীয়ভাবে বাধ্যতামূলক কোটা কার্যকর হয়নি। ভোটের মাঠে নারীদের এগিয়ে আনতে চাইলে শুধু উৎসাহ নয়, রাজনৈতিক দলের ভেতর কাঠামোগত সংস্কার জরুরি।

রাজনৈতিক বিশ্লেষক ফখরুল আনাম বেঞ্জু মনে করেন, রংপুর বিভাগে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ঊর্ধ্বমুখী হলেও তা এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। রাজনৈতিক সদিচ্ছা ও কাঠামোগত সংস্কার ছাড়া এই অংশগ্রহণ দীর্ঘমেয়াদে কার্যকর প্রতিনিধিত্বে রূপ নেবে কিনা, সে প্রশ্নও থেকে যায়।

ফখরুল আনাম বলেন, জাতীয় বা স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ সংখ্যায় বাড়লেও এখনও তা প্রতীকী। রাজনৈতিক দলের সিদ্ধান্তগ্রহণ পর্যায়ে নারীদের জায়গা না বাড়লে এই অংশগ্রহণ তাঁদের বাস্তব ক্ষমতায় রূপ নেবে না। এ ক্ষেত্রে সমস্যাটি কেবল সামাজিক নয়, এটি মূলত কাঠামোগত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে নারীর অংশগ্রহণ কম থাকায় মনোনয়ন প্রক্রিয়ায়ই তারা পিছিয়ে পড়েন। ফলে অংশগ্রহণ বাড়লেও তা ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারছে না। জাতীয় সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে দলীয়ভাবে তাঁদের ন্যূনতম কোটা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা জরুরি।

তরুণদের কর্মসংস্থানে ফেনীতে ইপিজেড করতে চাই : তারেক রহমান
অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬ ২১:৩৪
শেয়ার
তরুণদের কর্মসংস্থানে ফেনীতে ইপিজেড করতে চাই : তারেক রহমান
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে চট্টগ্রামে যেভাবে ইপিজেড হয়েছে, ফেনী অঞ্চলেও আমরা এমন নিয়ে আসতে চাই। তাহলে এই এলাকার মানুষ সেসব ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সুযোগ পাবে।’

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমি দেশে এসে বলেছিলাম দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো দেশের যে নারীসমাজ রয়েছে, যারা খেটে-খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবে। কেউ কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কি সংসার চলবে? আমরাও জানি চলবে না।

এক মাসে চার সপ্তাহ, অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা। গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই।’
ফেনীবাসীর চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা মেডিক্যাল কলেজ করব, কিন্তু গ্রামের মানুষ যেন চিকিৎসা সুবিধা পায় সে জন্য সারা দেশে হেলথকেয়ার করতে চাই।

যাদের কাজ হবে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তাদের কষ্ট করে বড় কোনো অসুখ-বিসুখ না হলে হাসপাতালে আসতে হবে না। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য।

যা বলব চেষ্টা করব বাস্তবায়ন করার জন্য। জনগণই হচ্ছে বিএনপির সব ক্ষমতার উৎস।’
তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছর যেমন আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। আপনাদের ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে পারে না পারে।’

তিনি বলেন, ‘ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজের জামাতে আদায় করবেন। এদেশের জনগণের সঠিক সিদ্ধান্তের ওপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব।’

তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজ হয়তো আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। জনগণের লাভ হবে যখন আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে পারব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com