• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি দল ধর্মের উছিলায় রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:৪২
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:৪২

9633326 13

একটি দল ধর্মের উছিলায় রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি

ছবি সংগৃহীত

একটি দল ধর্মের উছিলায় রাজনীতি করছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই।

তিনি বলেন, আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে। দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে। এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন। তিনি দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তিনি বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড , চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতির কথাও জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com