• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন বানচালে দেশি-বিদেশি শক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে: নুর

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৩:২৩
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৩:২৩

9600005 3

নির্বাচন বানচালে দেশি-বিদেশি শক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে: নুর

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

দেশে সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালে দেশী-বিদেশি অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নুর।

রবিবার (২৫ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা-সমাবেশ নাশকতা সৃষ্টির মিশন নিয়েছে। এ ক্ষেত্রে তারা ভোটের ফাঁদে বিভিন্ন আসনের প্রার্থীদের ব্যবহার করছে।

নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নজর রাখার আহ্বান জানাচ্ছি। গতকাল রাতে লিফলেট নিয়ে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে আমার এক নেতার ওপর অতর্কিত হামলার করে। আজকে সন্ধ্যার পরও চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া স্লুলিজ বাজারের একটু আগে অন্ধকারে তার লোকজন পরিচয়ে আমাদের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে স্লোগান দেয়। আমরা কৌশলে ঝামেলা এড়িয়ে আসি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com