• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানসিক বিকারগ্রস্ত পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন: ইশরাক

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৪:৪০
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৪:৪০

96000036 1

মানসিক বিকারগ্রস্ত পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন: ইশরাক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে নির্বাচনি জনসভায় চাঁদাবাজ এবং জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ ধরনের শব্দ ব্যবহার করে নাসীরুদ্দীনের দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ উল্লেখ করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ইশরাক হোসেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি নাসীরুদ্দীনের ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’ বলেও তীব্র প্রতিক্রিয়া দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, এ ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সব শক্তির মূল চাবিকাঠি জনগণের হাতেই থাকা উচিত। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। আমরা জনগণের রায়ের প্রতি আস্থাশীল।

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে ধানের শীষের এ প্রার্থী বলেন, এখন পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। আমরা সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানাই।

তিনি বলেন, যিনি এমন বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার ও প্রার্থিতা বাতিল করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com