• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে বিএনপি নেতাকর্মীদের হামলা

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৪:৪১
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৪:৪১

96588887

এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে বিএনপি নেতাকর্মীদের হামলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে । হামলায় ১১-দলীয় ঐক্যের দুজন আহত হয়েছেন। এনসিপি অভিযোগ করেছে, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জড়িত।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে৷ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়৷ এতে জোটের অন্তত দুজন কর্মী গুরুতর আহত হন।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি।

এদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময় পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে, দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com