• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নেতা-কর্মীরা অন্যায় করলে দল থেকে বহিষ্কার করা হবে: হাবিবুল ইসলাম

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১০:৪৩
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১০:৪৩

96665985 3 2

নেতা-কর্মীরা অন্যায় করলে দল থেকে বহিষ্কার করা হবে: হাবিবুল ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আমি নির্বাচিত হতে পারলে সালতা নদী পুনঃখনন করব, আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়েরও কোনো ক্ষতি হতে দেব না। দলের কোনো নেতা-কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। সবাইকে মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আগের নির্বাচনে এ ইউনিয়নে তিনি বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চাই।

নির্বাচনি জনসভায় খলিল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গাজী আসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুননেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, জাতীয়তাবাদী আইন ফোরামের সদস্য জি.পি আ্যডভোকেট অসীম কুমার মণ্ডল, অ্যাডভোকেট এ বিএম সেলিম, এস এম সোহরাব হোসেন বাবলু, জিএম আসাদুজ্জামান আসাদ, তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, রিজভী আহমেদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক উপস্থিতি জানান দেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com