• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে জেলা ঈমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০৫
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০৫

9666352 1

শরীয়তপুরে জেলা ঈমাম সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে শরীয়তপুরে জেলা ঈমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শরীয়তপুর পৌর অডিটোরিয়াম মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান,জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহিন মিয়া।

965985 12


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি অলিউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক বীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ। সম্মেলনে গণভোট বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com