• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে শান্তিনগরে বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৭:১৬
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৭:১৬

96000241

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে শান্তিনগরে বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলার প্রতিবাদে শান্তিনগর বাজারে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শান্তিনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে সকাল ১১টার দিকে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারী, তারা শিক্ষার্থীরূপে কলেজে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে থাকে।

তিনি আরও জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই হামলার ঘটনা ঘটে।

ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com