• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইবিতে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ছাত্রদল

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:০৪
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:০৪

 

ইবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শত শীতার্তের মাঝে উষ্ণতা ছড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি পালন করে তারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে ক্যাম্পাসের ভ্যানচালক, ও আনসার সদস্যসহ স্থানীয় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে তারা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিন, স্বাক্ষরসহ অন্য নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়,বাংলাদেশের সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান-এর সার্বিক সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্ত্বাবধানে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছি।

ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে আজ ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করি আমরা। অ্যাডভোকেট আসাদুজ্জামান ইবি ছাত্রদলের কার্যক্রমে পাশে সবসময় থাকার আশ্বাস আমাদের জন্য অনুপ্রেরণা। এই মানবিক কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম