• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আব্দুল মালিক এর সিসিক ২৯ নাম্বার ওয়ার্ড নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৩:৫৯
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৩:৫৯

96666320 2

আব্দুল মালিক এর সিসিক ২৯ নাম্বার ওয়ার্ড নির্বাচনী কার্যালয় উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক এর সিসিক ২৯ নাম্বার ওয়ার্ড এর নির্বাচনী কার্যালয় বঙ্গবীর রোডে উদ্বোধনী অনুষ্ঠানের গত ২৫ জানুয়ারী রবিবার আয়োজন করা হয়। ২৯ নাম্বার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ্ আখতার হোসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডাঃ এনামুল হক,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোস্তফা কামাল,মহানগর বিএনপি নেতা জাকারিয়া খান,গোলাম হাদি ছয়ফুল,শাহেদ খান স্বপন. মাহবুব খান নোমান. রোটারিয়ান রাসেল মাহবুব, আওলাদ আহমদ. এনাম উদ্দিন মেম্বার, ইমরানুজ্জামান ইমরান. সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক জাকির হোসেন কয়েস. দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান,, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ চৌধুরী,আমিনুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল হাদি,শামীম আহমদ,আব্দুল বাছিত,লেচু মিয়া. সাহেদ আহমেদ. লুৎফুর রহমান,ইসমাইল আবদুল্লাহ সিহাব প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন,জাতীয়তাবাদী শক্তিকে আরো জোরালো করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রাজনীতিবীদ মোহাম্মদ আব্দুল মালিক কে এমপি হিসেবে বিজয়ী করতে হবে।সিলেট-৩ আসনের বিজয়ে একটি মাইলফলক ভূমিকা রাখতে হবে আমাদের। তারা বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ, সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com