• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে : আসিফ মাহমুদ

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:১১
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:১১

96666523

ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে : আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বিএনপি ভাতার কথা বলে, ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ কার্ড দেওয়ার নামে বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিএনপির উদ্দেশে বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।

তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল, আমরা যদি নির্বাচিত হই কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকার থাকাকালে যে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলোর দ্রুত বাস্তবায়ন করা হবে।

ধানের শীষ, দাঁড়িপাল্লা, রিকশা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণভোটে হ্যাঁ সিল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে। আজ দেখলাম পুরোনো কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না।

পরে তিনি কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম (হেলাল) এর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

পথসভায় বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনে মনোনীত প্রার্থী শফিকুল আলম (হেলাল), নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com