• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বীজযুক্ত লিফলেট নিয়ে প্রচারে তারেক রহমান, মাটিতে পড়লে জন্মাবে গাছ

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৩:২৯
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৩:২৯

9600065

বীজযুক্ত লিফলেট নিয়ে প্রচারে তারেক রহমান, মাটিতে পড়লে জন্মাবে গাছ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশবান্ধব নির্বাচনি প্রচারণার উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণায় এমন একটি কাগজের লিফলেট ব্যবহার করা হচ্ছে, যা মাটিতে পড়লে বা সঠিক পরিবেশে রাখা হলে গজাবে নানা ধরনের সবজির চারা।

কাগজটির নাম ‘বন-কাগজ’ বা সিড পেপার।

ইতোমধ্যে লিফলেট ছাপানোর কাজ শেষ হয়েছে। বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসের এবারই প্রথম বীজযুক্ত লিফলেট নিয়ে প্রচার চালাচ্ছে বিএনপি।

জানা গেছে, নির্বাচনে শুধু তারেক রহমান নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং নীলফামারী-২ আসনের প্রার্থী প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনসহ অনেকে এই বন-কাগজের লিফলেট ব্যবহার করছেন।

বিএনপি নেতারা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু প্রার্থীর বার্তা পৌঁছানোই নয়, পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিও সম্ভব। লিফলেটগুলো বিশেষ ধরনের বীজযুক্ত কাগজে তৈরি, যা মাটিতে রাখা হলে সেখান থেকে বীজ অঙ্কুরিত হয়ে চারা জন্ম নেবে। তারা আশা প্রকাশ করেন, এই পরিবেশবান্ধব প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক প্রকৌশলী মাহবুব সুমন বলেন, সাধারণত ভেষজ উদ্ভিদ ও ফলের বীজ দিয়ে বন-কাগজ তৈরি হয়। আসন্ন নির্বাচনে পাঁচটি দেশি সবজির বীজ দিয়ে লিফলেট তৈরি করা হচ্ছে। এবারে বেগুন, টমেটো, মরিচ, লালশাক ও ডাঁটাশাকের বীজ ব্যবহার করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com