• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নির্বাচনে ষড়যন্ত্র হলে দেশের মানুষ মেনে নেবে না: দুলু

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৮
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৮

নির্বাচনে ষড়যন্ত্র হলে দেশের মানুষ মেনে নেবে না: দুলু

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্র করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত আছে। জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যদি কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন দুলু।

তিনি দাবি করেন, ২০০৮ সালে নাটোরে বিএনপির বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। ওই সময় একটি সুক্ষ্ম কারচুপির মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল। ২০১৮ সালেও নির্বাচন হয়নি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করে নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সদস্য এবং নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।