• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র রক্ষায় মানুষ বিএনপিকেই ভোট দেবে : গয়েশ্বর

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:১৮
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:১৮

গণতন্ত্র রক্ষায় মানুষ বিএনপিকেই ভোট দেবে : গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি সব সময় জনগণের স্বার্থ রক্ষা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি, বেগুনবাড়ি, জেলে পাড়া ও কাচারিপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই তার প্রমাণ হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি হাজী আলী হোসেন, মীর মোহাম্মদ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রতন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল সদস্য সচিব আতিকুর রহমান মানিকসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।