• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর দাবিতে খলিলুর রহমানকে যুক্তরাজ্য বিএনপির স্মারকলিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:০৩

ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর দাবিতে খলিলুর রহমানকে যুক্তরাজ্য বিএনপির স্মারকলিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর দাবিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক ড. খলিলুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধিদলটি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির বিষয়টি উপদেষ্টাকে জানানো হয়।

ড. খলিলুর রহমানকে প্রতিনিধিদল জানায়, এই রুটের ফ্লাইট পুনরায় চালু হলে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। যুক্তরাজ্য বিএনপি প্রবাসীদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

বৈঠকে প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি এম এ সাত্তার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সাবেক সহসাধারণ সম্পাদক টিপু আহমেদ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম চৌধুরী এবং ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটির সদস্য জাহরাত আদিব চৌধুরী।