• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে ফয়সালা হবে: খান জামাল

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ২:৪৭
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ২:৪৭

9600025 1

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে ফয়সালা হবে: খান জামাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, ‘নিশিরাতের অবৈধ দখলদার সরকার তাদের পতন আঁচ করতে পেরে এখন তাদের বিদেশি প্রভুদের দুয়ারে সহযোগিতা চাচ্ছে। দেশের জনগণের ভোটের উপর তাদের কোন আস্থা নেই তাই ইভিএমের নামে আবারো ভোট ডাকাতির ফন্দি করছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে ফয়সালা হবে। আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলে হাইজ্যাক হয়ে যাওয়া গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ও ডৌবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। স্থানীয় ফতেহপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল।

সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন। গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুস্তম পুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজুল হুসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, মালেক আহমদ, মাসুদ আহমেদ কবির, সল্টি দাস, এনামুল কবির, সাবেক ছাত্রদল নেতা তছির আলী।

সভার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম মিনহাজ উদ্দিন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এখলাসুর রহমান, সুহেল আহমদ, মীর হোসেন আমির, তোফায়েল আহমেদ হেলু, আখতার ফারুক, জিয়া উদ্দিন বাবলু, রাজন আহমদ, কামাল আহমদ, জসিম উদ্দিন, ইমাম ফেরদৌস ডালিম, নজরুল ইসলাম, মনতাজুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com