• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই : রব

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৩:১৭
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৩:১৭

960002356 2

জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই : রব

বর্তমান সরকারকে নিষ্ঠুর হিসেবে মন্তব্য করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার মনে করে আমরা ক্রীতদাস।

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

জেএসডি সভাপতি বলেন, এই ফ্যাসিবাদী সরকারকে দেশ থেকে বিদায় করতে হবে। এই অত্যাচারী সরকারকে যারা সাহায্য-সহযোগিতা করছে তাদেরকে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ খেতে পারছে না আর আপনারা দালালি করে বিদেশে টাকা পাচার করছেন। সরকার দলের লোকজন মনে করে আমরা ক্রীতদাস। আমরা এই সরকার চাই না। আমরা ফ্যাসিবাদী সরকার চাই না।

96000235 7

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গরিব মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিল। সেই চালের কেজি এখন ৬০ টাকা। তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রের লোকজন অথচ জনগণের কাছে আপস করতে জানে না। আজ বাংলাদেশের সরকার বিদেশি সরকারের কাছে বলছে- ‘তোমরা আজকের সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার তা করে নিও’।

আ স ম আবদুর রব আরও বলেন, বাংলাদেশের যারা জুয়া খেলার ক্যাসিনো রাখার নিয়ম তৈরি করছে, তাদেরকে বিচার থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে আইন-আদালত কোথায় আছে। বাধা দিলে বাঁধবে লড়াই- এই লড়াইয়ে জিততে হবে। সারা বাংলাদেশে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দেবো।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাইফুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com